দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইসমাইল হোসেনের কুশল বিনিময়
মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক, বাংলাদেশ আখ চাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক- কর্মচারি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চিনিকল প্রতিনিধি, ২৪ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও দৈনিক জাতীয় শেষ সংবাদ এর সহ-সম্পাদক মোঃ ইসমাইল হোসেন জাতীয় নাগরিক পার্টির প্রচারণা করেন। পরে তিনি পবিত্র রমজান মাসের প্রথম জুমায় বিরল থানা জামে মসজিদে জুমআর সালাত আদায় করেন।
এ সময় তিনি গত জুলাই-আগস্টের বিপ্লবে সকল বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহত বীরযোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি বিরল প্রেস ক্লাবসহ বিরল স্থলবন্দর ও আশপাশের এলাকার সাধারণ জনগণের সার্বিক খোঁজ খবর নেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
ফেসবুকে আমরা


