রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
সাবেক ধর্মমন্ত্রী অসুস্থ মতিউর রহমানের পাশে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ৩:১২ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে আজ সোমবার ১১ নভেম্বর সকালে দেখতে ছুটে যান জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গবন্ধুর অন্যতম সহচর বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান তালুকদার এর কনিষ্ঠ পুত্র সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো মুরাদ হাসান এমপি । এ সময় তথ্য প্রতিমন্ত্রী সাবেক ধর্মমন্ত্রীর শয্যার পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। তার শরীর ও চিকিৎসার খোঁজ খবর নেন। প্রতিমন্ত্রী নিজেই একজন প্রসিদ্ধ চিকিৎসক হওয়ায় সাবেক ধর্মমন্ত্রীর শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেওয়ায় তিনি মানসিক ভাবে স্বস্তি ও উৎফুল্লবোধ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নিজ বাড়িতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সেযোগে তাকে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় মতিউর রহমানকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা