দিনাজপুর জেলার বোচাগঞ্জে ধান ক্ষেতে মহিলার মরদেহ
মোঃ মুক্তার হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার জালগাঁও গ্রামের দাসপাড়া নামক এলাকার ধানক্ষেত হতে অজ্ঞাত মহিলার একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারনা করা হচ্ছে ২০ থেকে ২৫ দিন ধরে মহিলাটির মরদেহ এখানে পড়ে আছে।
ঘটনাস্থল থেকে জানা যায়, গরুর খাবারের জন্য ঘাস কাটার উদ্দেশ্যে ধানক্ষেত এলাকায় এক ব্যক্তি গেলে সেখানে মহিলার মরদেহটি দেখতে পায়। এভাবেই ঘটনাটি জানাজানি হয় এবং একপর্যায়ে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় থানা পুলিশ ৩ জুন মঙ্গলবার বেলা ২ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন ওয়ারিশ পাওয়া যায়নি এবং থানা সূত্রে জানা যায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
ফেসবুকে আমরা


