রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস আইরিশ পেসারের
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ

ইতিহাস গড়লেন আইরিশ পেস অলরাউন্ডার কুর্তিস ক্যাম্ফার। পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ বোলার হিসেবে টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন তিনি।

ক্রিকেট আয়ারল্যান্ডের ইন্টার-প্রোভিনসিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে এই রেকর্ড গড়েছেন ক্যাম্ফার। সবমিলিযে ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার।

মুনস্টার রেডসের অধিনায়ক ক্যাম্ফার তার দ্বিতীয় এবং তৃতীয় ওভারে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেন। একটা সময় ৫ উইকেটে ৮৭ রান ছিল নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের। ক্যাম্ফারের বিধ্বংসী বোলিংয়ে আর ১ রান যোগ করতেই অলআউট হয়ে যায় দলটি।

ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে ক্যাম্ফারের সুইংয়ে স্টাম্প হারান জারেড উইলসন। পরের বলে গ্রাহাম হুমেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার।

নিজের পরের ওভারের প্রথম বলেই হ্যাটট্রিক পূরণ করেন ক্যাম্ফার। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন অ্যান্ডি ম্যাকব্রিন। পরের বলে রবি মিলারকে উইকেটরক্ষকের ক্যাচ বানান ক্যাম্ফার। তার পরের বলে বোল্ড শেষ ব্যাটার জশ উইলসন।

এর আগে ৭ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ক্যাম্ফারের দল মুনস্টার। ব্যাট হাতেও দলের সেরা পারফরমার ছিলেন ক্যাম্ফার। ২৪ বলে ২ চার আর ৪ ছক্কায় তিনি করেন ৪৪ রান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা