রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা।

প্রদর্শনীতে মোট ২৬টি স্টল অংশ নেয়। এসব স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস-মুরগি ও পাখিসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শিত হয়। প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা