বাশঁগাড়ীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার বাশঁগাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতাও রোগমুক্তি কামনায় মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাঁশগাড়ি ইউনিয়নে বটতলীকান্দি নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় যুবদল নেতা হারুন মিয়ার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ সরকার ছন্দু মিয়াসহ এসময় আরো উপস্থিত ছিলেন বাসগাড়ি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগন এবং মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
দোয়া মাহফিলে সকলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবারো সকলের মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
ফেসবুকে আমরা


