রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর রায়পুরায়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদল কর্তৃক রায়পুরা অডিটরিয়ামে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী মুন্সী, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সদস্য আলতাফ হোসেন ভুইয়া আমজাদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলের আগে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন- তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তারা মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহমান খান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সমগ্র জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা