রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
বেলাবোতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে পতিরোধ কমিটির সহ-সভাপতি রাবেয়া খাতুন শান্তি, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিনা আফরিন, বেলাবো থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফরানানুল হক জামান। এসময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২৫ উদযাপন উপলক্ষে ” অদম্য নারী পুরষ্কার শীর্ষক কার্যক্রমের আওতায় ৪ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

যাদেরকে সম্মানা দেওয়া হয় তারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মাসুমা আক্তার, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সুশমিতা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী হেপি আক্তার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিনুর আক্তার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা