রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য সফল নারীকে সংবর্ধনা
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

নরসিংদী সংবাদদাতা:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদীর ৫ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৫টি ক্যাটাগরীতে অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।

সোমবার (৯ডিসেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অদম্য নারী সংবর্ধিতরা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী- রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের সমাজ সেবায় অবদান রাখায় ইউপি সদস্য খালেদা পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- তানজিনা আক্তার নীলা, সফল জননী নারী- জোসনা বেগম, নরসিংদী সদর পৌরসভা এলাকার দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী শংকরী রানী সূত্রধর।

মনোহরদী উপজেলার অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সুমাইয়া আক্তার।

সমাজ সেবায় অবদান রাখায় অদম্য নারী খালেদা পারভীন বলেন, পুরষ্কার পাওয়ার আশায় কাজ করিনি, কাজ করেছি মানুষের মানবিক কল্যানে। কাজের মূল্যায়ন পুরষ্কারের মাধ্যমে উজ্জীবিত করেছে।

এর আগে মনোনীত ৫জন অদম্য নারী তাদের জীবনের সফলতার গল্প শুনিয়েছেন সবাইকে।

মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা: আমিনূল হক শামীম, পুলিশ সুপার সদর সার্কেল আনোয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা আক্তার সরকার।

খালেদা পারভীন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রায়পুরা উপজেলার সংবাদদাতা এস এম শরীফের মা এবং উনার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধার স্ত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা