রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
শ্রদ্ধা ও স্মৃতির আলোয় রায়পুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় মোমবাতি প্রজ্জ্বলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের জীবন, আদর্শ ও দেশের প্রতি তাদের অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, সরকারি পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম (সজিব), উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান (সবুজ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাবরক্ষক জাহাঙ্গীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (ফজলু), ডা. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও মুক্তচেতনার ভিত্তি।”
তারা আরও বলেন, “বর্তমান প্রজন্মকে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবতা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ হতে হবে।”

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোকের কালো ব্যাজ ধারণ, নীরবতা পালন, আলোচনা সভা ও প্রজ্বলিত মোমবাতির আলোয় শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানটি পুরো এলাকা জুড়ে এক গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহ সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা