রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলা জুড়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি।

সকালে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯টায় রায়পুরা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই উৎসবমুখর আয়োজনে। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা পরিবেশনের মাধ্যমে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য জান্নাতুল হক শাপলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফজলুল রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি শপথের দিন—একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দিনব্যাপী রায়পুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয় দিবসের পুরো আয়োজন জুড়ে ছিল দেশপ্রেমের আবেগ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার দৃঢ় অঙ্গীকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা