রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা হঠাৎ বন্ধ, জনদুর্ভোগ চরমে
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
Oplus_16908288

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মেথিকান্দা এলাকায় বহু বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শত শত মানুষকে এখন বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেথিকান্দা থেকে খাকচক এলাকায় যাওয়া এ রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অন্যতম প্রধান চলাচলের পথ ছিল। স্থানীয় মানুষ স্কুল-কলেজ, হাটবাজার, মসজিদ ও হাসপাতালসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে এ রাস্তা ব্যবহার করে আসছিলেন।

সম্প্রতি প্রভাবশালী ব্যক্তি বাদল দত্ত ব্যক্তিগত স্বার্থে রাস্তাটির একটি অংশ দখল করে চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন- এমন অভিযোগ উঠেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ মানুষ।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে বাদল দত্তকে একাধিকবার অবহিত করা হলেও এখনো কোনো সমাধান হয়নি। তারা দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

অভিযুক্ত বাদল দত্তের বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে ক্ষুব্ধ এলাকাবাসী সতর্ক করে জানিয়েছেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা