বিশেষ প্রতিনিধি:
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু বকর ছিদ্দিক। এবারে তিনি ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়বেন।
এর আগে তিনি একই আসনে ‘সিংহ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই আইনজীবী জনগণের আস্থা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েই আবারও ভোটযুদ্ধে নেমেছেন।
এড. আবু বকর ছিদ্দিক বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। সাধারণ ভোটারদের ভালোবাসা ও দোয়া নিয়েই এবারও মাঠে আছি। কলস প্রতীকেই জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”
এদিকে, তার নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই গতি পেয়েছে। সমর্থক ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের মাঝে প্রচার চালিয়ে যাচ্ছেন।


