রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নির্বাচনী মাঠে সাংস্কৃতিক প্রচারণায় বিএনপি; নেতৃত্বে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী ও রাজ ফরহাদ
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গনেও সরব হয়ে উঠেছে বিএনপি। রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সংস্কৃতিনির্ভর প্রচার-প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে দলটি। এ উদ্যোগের নেতৃত্বে রয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী।

শনিবার রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী সাংস্কৃতিক পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রচারণা কর্মসূচি শুরু হয়।

এই কর্মসূচি সমন্বয় করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান ও রবি চৌধুরী। দুজনই দলীয় সাংস্কৃতিক প্রচারণায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মনির খান বর্তমানে বিএনপির সাংস্কৃতিক শাখার প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সারাদেশের শিল্পী, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচনী এলাকায় প্রচারণা চলছে।

দিনব্যাপী কর্মসূচিতে সংগীত পরিবেশনা, নাট্যাংশ, জনসংযোগ কার্যক্রম ও ভোটারদের সঙ্গে সরাসরি আলাপচারিতা অন্তর্ভুক্ত ছিল। এতে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন এবং নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মুহিন খান, শওকত আলী ইমন, রিমি, অভিনেত্রী রিনা খান ও শাহ হুমাইরা সুবহা।

এছাড়া ঢাকা-১৭ নির্বাচনী আসনের ক্যান্টনমেন্ট থানা এলাকার প্রচার উপকমিটির সমন্বয়ক রাজ মাসুদ ফরহাদও কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শক-শ্রোতারা শিল্পীদের সঙ্গে মিশে গেয়ে ও তাল মিলিয়ে অংশগ্রহণ করেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসে সাংস্কৃতিক প্রচারণার প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে সংহতি প্রকাশ করেন।
আয়োজকদের মতে, সংস্কৃতিনির্ভর প্রচারণা মানুষের হৃদয়ে দ্রুত সাড়া ফেলে এবং নির্বাচনী বার্তা সহজে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখে।

তাদের ভাষায়, “সংস্কৃতির মাধ্যমে মানুষকে যুক্ত করা যায় আবেগে, সচেতনতায় এবং ইতিবাচক পরিবর্তনের আহ্বানে।”

বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়াতে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকায় এমন সাংস্কৃতিক প্রচারণা কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা