রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নারী উদ্যোক্তা সুমাইয়া পেলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অদম্য নারী পুরস্কার। তিনি উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ঢাকা বিভাগীয় সম্মাননা ২০২৫ পুরষ্কার পেয়েছেন।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগীয় অদম্য নারী ২০২৫ পুরস্কার বিতরন অনুষ্ঠানে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা সম্মাননা পুরস্কার পেলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব গাজী গোলাম তৌসিফ।

এসময় বিশেষ অতিথি ছিলেন, ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্রিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)জিনাত আরা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সালমা আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজিনা আরজু লাভলী। ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ১৩টি জেলার ৫৭ জন অদম্য নারী এ পুরষ্কারে ভূষিত হয়েছে।

নরসিংদী জেলার ৫ টি ক্যাটাগরীর ৫ জন হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সেবায় – খালেদা পারভীন (আমীরগঞ্জ-রায়পুরা) অর্থনৈনিক ভাবে সাফল্য অর্জন কারী নারী অবদান সুমাইয়া আক্তার (লেবুতলা-মনোহরদী), শিক্ষা ও চাকরি সাফল্য অর্জন কারী তানজিনা আক্তার নীলা (রাধানগর- রায়পুরা), নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামী নারী, শংকরী রানী সূত্র ধর (নরসিংদী পৌরসভা) ও সফল জননী নারী জোস্না বেগম (বাঁশগাড়ি-রায়পুরা)।

সুমাইয়া আক্তার একজন নারী উদ্যোক্তা হিসেবে তার মেসার্স সুমাইয়া ট্রেডার্স ও সুমাইয়া এগ্রো নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কৃষি পন্য সামগ্রি ক্রয়, উৎপাদন সরবরাহ করে নিজেকে সমাজে অর্থনৈতিকভাবে সফল অদম্য নারী পুরস্কার ভূষিত হয়েছে। সামাজিক উন্নয়নে তাহার অগ্রনী ভূমিকা পালন করেছে।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, নারীদের অবদান আমরা কখনও অস্বীকার করতে পারবো না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা