শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নরসিংদীর বেলাবোতে ২২ বছর পর ছাত্রদলের কমিটি গঠন, পদ বঞ্চিতদের সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

দীর্ঘ ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়| গত ৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ¯^াক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি ও মোয়াজ্জেম হোসেন কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়| চিঠিতে বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করার জন্য|

কিন্তু কমিটি গঠনের পর থেকেই নতুন কমিটির সভাপতি কে নিয়ে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নই এরকম লেখালেখি করে কমিটি বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে|

তারই প্রেক্ষিতে আজ ৭ এপ্রিল মঙ্গলবার ছাত্রদলের পদ বঞ্চিতরা বেলাব বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করে|
এই খবর জানতে পেরে বেলাব থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায়|

এ ব্যাপারে নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবত সক্রিয়| আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি| এছাড়া আমি নরসিংদী জেলার কলেজ শাখ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম| দলের প্রতি আমার দায়িত্ববোধ ও আমার কার্যক্রম দেখে মাননীয় ¯^াস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি করেন| এ কারণে আমার প্রতিপক্ষরা যারা ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগাইয়া লাগিয়েছে শুনেছি| আরেকটি পক্ষ আমি বিবাহিত এরকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়| সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার| আমি বিয়ে করিনি| যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি|

এ বিষয়ে জানতে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাঈম ও সাধারণ সম্পাদক রাকিব আহমেদের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা