সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
নরসিংদীতে অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ
ছদ্মবেশে আলোচনায় অনুভব মাহবুব
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

বাংলা নাটকের পরিচিত মুখ অনুভব মাহাবুব এবার ঈদে প্রচারিত একটি নাটকের দৃশ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। ফেসবুক রিলসসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপ এখন দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে নাটকটির একটি মজার ও ব্যতিক্রমধর্মী দৃশ্যে তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়।

এবারের ঈদুল ফিতরে প্রচারিত নাটক ‘গোলাপ আর কাটা’ পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকটির একটি বিশেষ দৃশ্যে অনুভব মাহাবুবের সঙ্গে দেখা যায় বরেণ্য অভিনেতা আবুল হায়াত-কে। আর সেই দৃশ্যই এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া প্রসঙ্গে অনুভব মাহাবুব বলেন, ফেসবুক রিলস সহ আরও অনেক সামাজিক মাধ্যমে দারুণ সাড়া জাগিয়েছে আমার আর শ্রদ্ধেয় অভিনেতা আবুল হায়াত আংকেল অভিনীত ঈদের নাটকের ক্লিপ। আমাকে সবাই অনেক দিন পরে এই নাটকের দৃশ্যটির জন্য প্রশংসা করছেন, ফোনে এবং সামনাসামনি দেখা করেও উৎসাহিত করছেন।”ল

তিনি আরও বলেন, এবারের ঈদুল ফিতরে প্রচারিত নাটক ‘গোলাপ আর কাটা’ পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। আমি আবুল হায়াত আংকেলের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি, কিন্তু এ ধরনের চরিত্র আগে করা হয়নি।

নাটকের সেই আলোচিত দৃশ্য সম্পর্কে অনুভব জানান, নাটকে আমি মেয়ে সেজে উনার অফিসের পিএস হয়ে উনার বাসায় যাই, মূলত দিলারা জামান আন্টিকে জেলাস করানোর জন্য। এই দৃশ্য দর্শক এত ভালোভাবে গ্রহণ করবে, ভাবতেই পারিনি।
দর্শকদের ভালোবাসায় মুগ্ধ এই অভিনেতা শেষে বলেন,সকল দর্শকদের অনেক ধন্যবাদ।

অনুভব মাহাবুব দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে কাজ করে আসছেন। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করলেও এবার ঈদের এই নাটকে তার ব্যতিক্রমী উপস্থিতি দর্শকদের কাছে নতুনভাবে ধরা দিয়েছে। বিশেষ করে কমেডি, ছদ্মবেশ এবং সিনিয়র শিল্পীদের সঙ্গে রসায়ন মিলিয়ে দৃশ্যটি হয়ে উঠেছে দর্শকপ্রিয়।

ঈদের নাটকের ভিড়ে অনেক কাজের মধ্যেও ‘গোলাপ আর কাটা’-র এই বিশেষ মুহূর্তটি আলাদাভাবে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। আর সেই সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেতা অনুভব মাহাবুব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা