শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলা আদিয়াবাদের বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল ইসলাম (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জোহর নামাজের রাধাগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৩ টা ২০ মিনিট কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

জানাজার পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। এসময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে ধর্মীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

জানাজা নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেন আদিবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো: সেলিম, সদস্য নরসিংদী জেলা বিএনপি আলী রেজাউর রহমান রিপন, গোলাম কিবরিয়া দীপন, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপি ও সাবেক সার্জন কামাল উদ্দিন কাজল, ইউপি সদস্য হুমায়ূন মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ।

এসব উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম দেশের স্বাধীনতা অর্জনে সাহসী ভূমিকা পালন করেছেন, যা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা