রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নড়াইল এক্সপ্রেস মাশরাফি করোনায় আক্রান্ত
Update : শনিবার, ২০ জুন, ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ
মাশরাফি বিন মুর্তজা(ফাইল ফটো)

ডেস্ক রির্পোট

নড়াইল এক্সপ্রেস খ্যাত নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে।তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন । তবে তিনি সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মোরসালিন জানায়, গত কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। তাই গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। পরে শুক্রবার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি করোনা পরীক্ষার জন্য এলাকায় মোবাইল বুথ স্থাপন করেন। সরকারি কার্যালয় এবং হাসপাতালের সামনে সংক্রমণ প্রতিরোধক স্প্রে বুথ তৈরি করেন। এছাড়া লকডাউন চলাকালে নির্বাচনী এলাকার স্বল্প ও কম আয়ের দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত খাদ্যসামগ্রীও বিতরণ করেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের শরীরে করোনা শনাক্ত হয়।

 

জোনাকী টেলিভিশন/এমএইচএম/এসএইচআর/২০-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা