রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ২০২০ ফাইনাল অনুষ্ঠিত
Update : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

‘শাস্বত পথে দিচ্ছে ডাক, জেলা প্রশাসক গোল্ডকাপ’ এই স্লোগানকে সামনে রেখে ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হল নরসিংদী জেলা গোল্ডকাপ ফুটবল-২০২০। ফাইনাল খেলা অংশ নেয় নরসিংদী সদর উপজেলা বনাম পলাশ উপজেলা।

রবিবার বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন শিল্প মন্ত্রী এ্যাড. নূরুল মজিদ হুমায়ুন এমপি।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে প্রতিদ্বন্ধিতা মূলক এ খেলা উপভোগ করেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়া।

খেলার পূর্বে প্রধান অতিথি শিল্প মন্ত্রী এ্যাড. নূরুল মজিদ হুমায়ুন এমপি ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন।

প্রতিদ্বন্ধিতা মূলক খেলায় পলাশ উপজেলা দল সদর উপজেলা দলকে  ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে বিজয় দলের বিদেশি খেলোয়ার ডায়মন্ড জয় সূচক গোলটি করেন।

খেলা শেষে অতিথিগণ উভয় দলের কর্মকর্তাদের হাতে যথাক্রমে চ্যাম্পিয়ান ও রানার আপ টফি এবং প্রাইজ মানি তুলে দেন। খেলাটি জোনাকী টেলিভিশনসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যম গুলো সরাসরি সম্প্রচার করে।

এর আগে শিল্পমন্ত্রী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের তোরণ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা