রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
দুই মাথা ও তিন হাত নিয়ে জন্মাল শিশু
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৭:২৯ পূর্বাহ্ণ

একটা সন্তান জন্ম নিয়েছে, যার দুটো মাথা এবং তিনটে হাত!‌ শুনতে আশ্চর্য লাগলেও এটাই কঠিন বাস্তব। শিশুপুত্রটি জন্মেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গাজবাসোদা গ্রামে। তবে সদ্যজাতের একটি হৃদপিণ্ড রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির এক হাতে দুটো তালু থাকায় জোর চর্চা শুরু হয়েছে। গ্রামে ভিড় করে শিশুটিকে দেখতে আসছেন প্রতিবেশীরা।
এটা কী দৈবশিশু?‌ গ্রামের মানুষজন হাসপাতালে দেখতে গিয়ে এমন সব কথাই বলছেন। ববিতা আহিরওয়ার নামে ২১ বছরের যুবতীর প্রথম সন্তান এই শিশু। তাকে নিয়েই যত আলোচনা এখন গাজবাসোদা গ্রামে। এই আশ্চর্য শিশু এখন হাসপাতালের আইসিইউ–তে রয়েছে। তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে খবর।
চিকিৎসক জানিয়েছেন, বিয়ের দেড় বছরের মাথায় এই সন্তান জন্ম দিয়েছেন ববিতা আহিরওয়ার। এই ধরনের শিশু খুব বিরল জন্মায়। তাই তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। এদিকে মা ও শিশু সুস্থ রয়েছে বলেও খবর। কিন্তু এমন বিরল শিশুকে নিয়ে কোনও সমস্যা হবে কিনা ভবিষ্যতে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ‌‌ সূত্র:- আজকালের খবর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা