রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৫:১৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা