রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় ৩ পুলিশকে গণধোলাই
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইলে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এক এএসআইসহ তিন সদস্যকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ির গাবিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন—মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান।

জানা গেছে, আটক পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলই দিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়।

খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর থানার টান পলাশতলী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ারের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয় বলে এলাকাবাসী অভিযোগ করে।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা