রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারই থাকছেন
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৩ পূর্বাহ্ণ

অবসরের সময় হয়ে আসা খন্দকার আনোয়ারুল ইসলামকে চুক্তিতে আরো এক বছর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে রাখছে সরকার। আনোয়ারুল ইসলামের অবসরোত্তর ছুটি স্থগিত করে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

সেখানে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মন্ত্রিপরিষদ সচিব পদে খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

সেতু বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে গত ১৩ অক্টোবর খন্দাকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। গত ২৮ অক্টোবর তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

খন্দকার আনোয়ার ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণে। ডেভলপমেন্ট প্ল্যানিং এ তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা