রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ৬:৩০ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরো আটজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে তারা মারা যান। এরআগে ঘটনাস্থলে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয়জনে। নিহতরা হলেন- ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম ও জাকির হোসেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আটজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ও আহত কারখানা শ্রমিকরা জানান, উপজেলার হিজলতলা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করায় সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফারণ ঘটলে মুহূর্তেই আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। এসময় ২০-৩০জন শ্রমিক আগুনে পুড়ে আহত হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান জানান, কেরানীগঞ্জ, পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এক শ্রমিকের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ, র‍্যাব ও এলাকাবাসী দগ্ধদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। – সূত্র:- ইত্তেফাক

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা