রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নাটোরে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০, ১১:১২ পূর্বাহ্ণ

 

নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রাম থেকে রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি(আরএসটিইউ) বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র কামরুল ইসলামের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এছাড়া তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। সে গতকাল শনিবার (৪ঠা জানুয়ারী) রাত ৯ টা থেকে নিখোঁজ ছিল। কামরুল ইসলাম হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

রোববার (৫ই জানুয়ারী) রাত ৯টার দিকে হালসা গ্রামের জনৈক নুরুর বাঁশ ঝাড়ের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুলের মামা আলমগীর হোসেন জানান, রোববার রাত ৯ টার দিকে ফোন করে তার ভাগিনা কামরুলকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এরপর থেকে সে বাড়ি ফিরে আসেনি। খোঁজাখুজি করে না পেয়ে রোববার (৬ জানুয়ারী) দুপুরে নাটোর সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দুরে জনৈক নুরুর বাঁশ ঝাড়ের মধ্যে এলাকায় কয়েকজন কিশোর বয়সী ছেলে কামরুলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়দের জানায়। বিষয়টি জানার পর কামরুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কামরুলের মৃতদেহ সনাক্ত করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে কামরুলের নিখোঁজের বিষয়টি সম্পর্কে থানায় জিডি করে তার পরিবার। ওই জিডি করার পর থেকে পুলিশ কামরুলের সন্ধানে মাঠে নামে। রাত ৮ টার দিকে মরদেহ একটি বাঁশ ঝাড়ের মধ্যে পড়ে রয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত সহ একটি চোখ ওঠানো রয়েছে। হত্যার কারন ও হত্যাকারীদের সনাক্তে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা