রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
গুলির ক্ষত বয়ে না ফেরার দেশে শরিফ ওসমান হাদি
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

জোনাকী টিভি ডেস্ক নিউজ:

রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করা হয়েছে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে হঠাৎ একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ হয় তার লড়াই।

এই তরুণ রাজনৈতিক সংগঠকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইনকিলাব মঞ্চসহ দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক আর শূন্যতার বেদনাময় বার্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা