রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
২৪ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ

জোনাকী টিভি ডেস্ক:

টানা ছয় দফা বাড়ানোর পর এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্যসূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর সোয়া ১২টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)–এর দামের পরিবর্তনের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা শুক্রবার থেকে কার্যকর হলেও দিনের অর্ধেক সময়ও স্থায়ী হয়নি।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। আর গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়—যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা