সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
রমজানই ওজন কমানোর উপযুক্ত সময়: সুমি
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

ফিটনেস মডেল ও ‘প্রো এক্স ফিটনেস জিম’-এর স্বত্বাধিকারী সুমাইয়া আক্তার সুমি মনে করেন, রমজান শুধু ইবাদতের সময় নয়, এটি শরীরকে সঠিকভাবে গঠন করারও একটি আদর্শ সময়।

সম্প্রতি এক আয়োজনে নিজের ফিটনেস ভাবনা তুলে ধরে সুমি বলেন, “রমজান অনেকের কাছে শুধুই ধর্মীয় অনুশাসনের মাস, কিন্তু এটি স্বাভাবিক ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মতোই কাজ করে। যদি আমরা খাদ্যাভ্যাসে শৃঙ্খলা মেনে চলি, এই সময় ওজন কমানো, ফ্যাট লস বা শরীর টোনিংয়ের জন্য খুব কার্যকর হতে পারে।”

তিনি আরও বলেন, অনেকেই ইফতারে অতিরিক্ত জাঙ্ক ফুড খেয়ে পুরো দিনের উপকারিতা নষ্ট করে ফেলেন। তাই সেহরি ও ইফতারে কী খাওয়া হচ্ছে, কতটুকু ক্যালোরি নেওয়া হচ্ছে—এসব বিষয়ে সচেতন থাকাটাই সবচেয়ে জরুরি।

নারীদের প্রসঙ্গে সুমি জানান, তার মূল লক্ষ্য কর্মজীবী নারী ও গৃহিণীদের ফিটনেস সচেতন করা। “সবাই জিমে যেতে পারেন না, তবে সঠিক খাদ্যাভ্যাস ও ক্যালোরি নিয়ন্ত্রণের মাধ্যমে ঘরেই পরিবর্তন আনা সম্ভব,” বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সুমি জানান, পাঁচ-ছয় বছরের অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে পরামর্শ দেন। শরীরের কার্যপ্রণালি, খাদ্য গ্রহণ ও মানসিক স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়েই তিনি নিয়মিত গবেষণা করেন। তার মতে, “ফিটনেস মানে শুধু ওজন কমানো নয়, বরং সঠিক জীবনযাপন।”
নিয়মিত ঘুম, সার্কেডিয়ান সাইকেল ঠিক রাখা, পরিমিত খাবার ও ব্যায়াম—এসবই গড়ে তোলে একটি সুস্থ জীবন।

সবশেষে সুমি বলেন, “স্বাস্থ্য সচেতনতা কোনো এক মাসের বিষয় নয়। এটি সারা বছরের অভ্যাস হওয়া উচিত—তবেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফিটনেস ও সুস্থতা।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা