সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
লাকসামে এডভোকেট বদিউল আলম সুজনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ​
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে:
কুমিল্লা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি), সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট বদিউল আলম সুজনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) লাকসাম পৌরসভার গাজিমুড়া তাঁর নিজ বাড়ির আঙিনায় ওই দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. ছৈয়দ এ,কে,এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও জামায়াত নেতা অধ্যাপক রেজাউল করিম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, দৌলতগঞ্জ গাজিমুড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান এবং প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ওই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


​ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজিমুড়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান। মোনাজাত শেষে উপস্থিত সকল রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার মাহফিলের ​আয়োজক এডভোকেট বদিউল আলম সুজন গণমাধ্যমকে বলেন, রমজান মাসের আত্মশুদ্ধি ও তাৎপর্য আমাদের ব্যক্তিজীবনে প্রতিফলিত করা প্রয়োজন। সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই আমরা প্রতিবছর এই ক্ষুদ্র আয়োজন করি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা