শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
৫ম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম ধাপে দেশের ৩১ পৌরসভার ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  এ ধাপে অনুষ্ঠিত ৩১টি পৌরসভার সবগুলোতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মো. আলমগীর বলেন, এই ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পঞ্চম ধাপে যেসব পৌরসভায় ভোট হবে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাট, লক্ষ্মীপুরে রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়া জেলার বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহারাস্তি, যশোরের কেশবপুর ও যশোর সদর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল, ভোলার জেলার ভোলা সদর এবং গাজীপুরের কালীগঞ্জ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা