শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
নরসিংদীতে শহীদ জিয়ার ৮৫ তম জন্মবার্ষিকী পালিত
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়।

ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত থেকে আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আবদুল বাছেত, ভিপি আব্দুল জলিল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি  এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্ছু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলন, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার প্রিন্স জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মোশারফ সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির) সাবেক এজিএস মাহমুদ হাসান চৌধুরী সুমন, সিদ্দিকুর রহমান নাহিদ প্রমূখ।

এর আগে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু ও সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূইয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল জেলা বিএনপির কার্যালয়ে এসে শহীদ জিয়ার জন্মদিনের আলোচনা সভায় যোগ দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা