শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
ভারতের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ভারতের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার দেশটির পুনেতে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে ।

অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যাকসিন উৎপাদনে কোন ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, বৃহৎ এই প্রতিষ্ঠানটি ১০০ একর জায়গার ওপর তৈরি। নির্মাণাধীন একটি ভবনে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ওই ভবনের কাছেই চলছে করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে আছে।

ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা আস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইনস্টিটিউট।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুণের মঞ্জরি এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানা অবস্থিত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুন নেভাতে অগ্নিনির্বাপণ বাহিনীর অন্তত ১০টি ইউনিট কাজ করছে।

প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত থাকার কথা সিরামে। তবে সূত্র জানিয়েছে, যেখানে টিকা মজুদ রয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা