শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
রায়পুরায় রাইস প্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ উদ্বোধন
Update : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ১:০৭ অপরাহ্ণ

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক কৃষি মাঠে এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলার পলাশতলী ইউনিয়নে রাইস প্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শোভন কুমার ধর, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা কৃষি অফিসার বনি আমিন খান, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুইয়া প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে ৬১ টির যে কোন একটি উপজেলায়  এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এই চাষাবাদ প্রকল্পে লাল রংয়ের  টিয়া জাতীয় হাইব্রিড ধান  পরীক্ষামূলক ভাবে রোপণ করা হয়েছে। রাইস প্লান্টারের মাধ্যমে ধান লাগালে কৃষকদের একর প্রতি ১০-১২ হাজার টাকা অতিরিক্ত সাশ্রয়ী হবে। বোরো ফসল উৎপাদনে কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাবে। সহজলভ্য এ চাষাবাদ কৃষকদের চাষাবাদে অনুপ্রানিত করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা