শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
২০২১ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ১০:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেই সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের তিন-চার মাস শ্রেণিকক্ষে পাঠদান দিয়ে সম্পন্ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে সভা হয়। সেখানে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। এরপর সেই সিলেবাস আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা শিক্ষাবোর্ডে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনসিটিবি এ সংক্ষিপ্ত সিলেবাস করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষক-কর্মকর্তা, বিশেষজ্ঞদের মতামত নিতে মাসব্যাপী কর্মশালা করা হয়। সেখানে দেশের নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বাচাই করা জেলা শিক্ষা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নেওয়া হয়। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় অধ্যায়গুলো রেখে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গত ১৭ জানুয়ারি তুলে দিয়েছে এনসিটিবি।

জানা গেছে, মাধ্যমিকে সব বিভাগের মোট ৩২টি বিষয়ের ওপর কর্মশালা হয়।  সে বিষয়গুলো গড়ে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে।  সব বিষয়ে সমান বলা যাবে না।  কারণ একেক বিষয়ে একের ধরনের পাঠ কমেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা