শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্রের মৃত্যু
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ
প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় সাকিল ফকির (১৫) ও শাহীন মাতুব্বর (১৪) নামে দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাকিল চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে এবং সে নবম শ্রেণিতে ছাত্র, আর শাহীন হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে। তারা দু’জনের স্থানীয়  বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সাকিল ও শাহীন পুখুরিয়া হতে মোটরসাইকেল যোগে ভাঙ্গা বাজারে আসছিলো বই ক্রয়ের জন্য। দুর্ঘটনাস্থল হামেরদীর মোড়ে এসে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে সামনে থাকা অজ্ঞাত ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই  তাদের মৃত্যূ হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা