শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
নরসিংদীর হাবিবুল্লা পাঠানসহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য নরসিংদীর মুহাম্মদ হাবিবুল্লা পাঠানসহ মোট ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

এ বছর কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম ও ফোকলোরে নরসিংদীর মুহাম্মদ হাবিবুল্লা পাঠানসহ মোট ১০ জনকে পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি রবিবার এক সভায় পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দেয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার কমিটির সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন- প্রবন্ধে বেগম আখতার কামাল, অনুবাদে সুরশেরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোরে নরসিংদীর মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে  বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা