নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে ২ পৌরসভায় মেয়র পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে নরসিংদী পৌরসভায় ২ ও মাধবদী পৌরসভায় ১ জন মেয়র প্রার্থী তাদের প্রার্থী প্রত্যাহার করে নেন। মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন তারা তা প্রত্যাহার করে নেন।
যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন তারা হলেন, নরসিংদী পৌরসভায় প্রথম দফায় ক্ষমতাশীন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ( দ্বিতীয় দফায় তা পরিবর্তন হয়) আশরাফুল ইসলাম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রিপন সরকার। আর মাধবদী পৌরসভায় প্রার্থীতা প্রত্যার করে নেন স্বতন্ত্র আনোয়ার হোসেন। এছাড়া নরসিংদী পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে একজন এবং মাধবদী পৌরসভায় ৪ জন তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এর আগে কাগজপত্রে ক্রটি জনিত কারণে নরসিংদী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ উদ্দিন ভূইয়ার প্রার্থীতা বাতিল হয়।
সব মিলিয়ে বর্তমানে নরসিংদী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধিতায় অংশ নিচ্ছে ৪ জন, সংরক্ষিত ৩ টি মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪২ জন। মেয়র পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগের আমজাদ হোসেন বাচ্ছু, বিএনপি’র হারুণ অর রশিদ, ইসলামী আন্দোলনের আসাদুল হক ও স্বতন্ত্র এস এস কাইয়ুম।
আর মাধবদী পৌর সভায় মেয়র পদে ৪ জন, ৪ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২ জন ও ১২ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন। মেয়র পদে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগের মোশাররফ হোসেন মানিক, বিএনপির আনোয়ার হোসেন, স্বতন্ত্র ফরিদা ইয়াছমিন ও ইসলামী আন্দোলনের মনির হোসেন শামিম।
এর আগে গত ১৭ জানুয়ারী মনোনয়নপত্র শেষ দিনে নরসিংদী নরসিংদী পৌরসভায় মেয়র পদে ৭ জনসহ মোট ৬৬ জন এবং মাধবদী পৌরসভায় মেয়র পদে ৫ জনসহ মোট ৬০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।
উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ামী চতুর্থ ধাপে দেশে ৫৬ টি পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভা (ব্যালটে) ও মাধবদী পৌরসভার(ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১৭ জানুয়ারী) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন উল্লেখ যোগ্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। গত ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র বাচাই, হয়। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন এবং আগামী কাল বুধবার (২৭ জানুয়ারী) প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেওয়া হবে।


