শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে । এরই মধ্যে সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী দিপু মনি ফলাফল ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সবাইকে ‘অটোপাস’ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এম এ খায়ের জানান, আগামীকাল ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যারা মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

এ ছাড়া টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে।

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা