শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
নরসিংদীতে পৌঁছেছে ৭২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রথম ধাপে করোনাভাইরাসের ৭২ হাজার ভ্যাকসিন নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছেছে। শুক্রবার সকালে বেক্সিমকো ফার্মার শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাভার্ড ভ্যানে করে এসব ভ্যাকসিন নরসিংদীতে এসে পৌছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, আপাতত এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ওয়াক ইন কোলার (ডব্লিউআইসি) বা হিমায়িত কক্ষে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবার অথবা সোমবার থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদানে স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই জেলায় ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল মোতালেব খান জানান, নরসিংদী জেলার জন্য প্রাথমিকভাবে ৬ কার্টন ভ্যাকসিন এসেছে। প্রতি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) ভ্যাকসিন রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। সে হিসেবে মোট ৭২ হাজার ডোজ ভ্যাকসিন আমরা পেয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই চালানের সব টিকা জেলাবাসীকে দেওয়া হবে। প্রথম ধাপে ১৫টি শ্রেণির (ক্যাটাগরি) ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

নরসিংদী সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মোট ৭২ হাজার ডোজ ভ্যাকসিন শুক্রবার ভোরে আমরা হাতে পেয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা টিকাদান কর্মসূচি শুরু করবো। তবে এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী মোট ৭ হাজার ৪২ জনের তালিকা আমরা হাতে পেয়েছি ‘ টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা