বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
নরসিংদীতে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার
Update : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ৬ বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  রবিবার রাত ১১টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে এক নির্মাণ শ্রমিককে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন। এর আগে গত শনিবার দুপুর দুইটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্যাসফিল্ড সংলগ্ন একটি চারতলা বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো: আবদুল্লাহ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার টালবন গ্রামের মঞ্জুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে চারতলা ভবনটির সিড়িগুলোতে টাইলস ফিটিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গত শনিবার দুপুরে ওই শিশুটি বাড়ী ছাদে গিয়েছিল রোদে শুকাতে দেওয়া কাপড় আনার জন্য। শুকিয়ে যাওয়া কাপড় নিয়ে ছাদ থেকে নিচের তলায় আসতেই আবদুল্লাহ নামের ওই শ্রমিক তাকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দোতলায় নিয়ে যায়। পরে আবদুল্লাহ শিশুটিকে দোতলার সিড়িতে মুখ চেপে ধরে ধর্ষণ করে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর ঘরে ফিরে শিশুটি ব্যথায় কান্নাকাটি শুরু করে ও তার মাকে পুরো বিষয়টি জানায়। পরে তা তার বাবা ও বাড়ির মালিককে জানানো হয়। রবিবার সকালে আবদুল্লাহ ও আরও দুজন ওই বাড়িটিতে টাইলস ফিটিংয়ের কাজে আবার আসেন। পরে তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে শিশুটির কাছে জানতে চাইলে আবদুল্লাহকে শনাক্ত করে সে। এ সময় আবদুল্লাহকে আটক করে পুলিশে খবর দিলে নরসিংদী মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে ওই নির্মাণ শ্রমিককে আসামি করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া নরসিংদী সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা