বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জ‌নের মৃত্যু
Update : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পৃথক স্থানে বিষাক্ত অ্যাল‌কোহল পা‌নে ৫ জ‌নের মৃত্যূর ঘটনা ঘটেছে। রবিবার রাতে শহরের কালীতলা এলাকায় তিন জন ও পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকায় দুজন মৃত্যূ হয়।

মৃত ব্যক্তিরা হলেন, পুরান বগুড়া দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের প্রেমনাথ র‌বিদা‌সের ছে‌লে সুমন র‌বিদাস (৩৮), একই এলাকার লোকমান আ‌লীর ছে‌লে রমজান মিয়া (৪২) ও কালীতলা এলাকার সাজু, মোজাহার এবং আব্দুল জলিল।

সুমন রবিদাসের ছোট ভাই সুজন রবিদাস জানান, সুমন বগুড়ার তিনমাথায় জুতা সেলাই‌য়ের কাজ করতেন। তার ছোটভাই চঞ্চল র‌বিদা‌সের বি‌য়ে উপল‌ক্ষে সুমন র‌বিদাস, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাম ও প্রতি‌বেশি রমজান আলী মি‌লে রবিবার সন্ধ্যার পর তিনমাথা খান হো‌মিও থে‌কে অ্যাল‌কোহল কি‌নে পান ক‌রেন। রা‌তে তারা অসুস্থ হ‌য়ে পড়‌লে রমজান মিয়া‌কে স্থানীয় ক্লিনি‌কে নেয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় রাত সা‌ড়ে ১১টায় তার মৃত্যূ হয়।

অন্যদিকে সুমন র‌বিদাস চি‌কিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতা‌লে মৃত্যূবরন করেন। এছাড়া সুমন রবিদা‌সের বাবা ও চাচা অসুস্থ অবস্থায় চি‌কিৎসাধীন রয়েছে।

এদিকে, শহরের কালিতলা এলাকায় রাতে মদ পান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। বাড়ি ফিরে অসুস্থ হয়ে তিনজনই মৃত্যূর কোলে ঢলে পড়ে।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই তিন জনের মৃত্যূ গয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন ক‌বির জানান, কী কার‌ণে তা‌দের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হ‌চ্ছে। প্রকৃত কারণ উদঘাটন ক‌রে ব্যবস্থা নেয়া হ‌বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা