বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
নরসিংদী পাঁচদোনায় মামার জমি ভাগিনা আত্বসাতের অপচেষ্টায় থানায় অভিযোগ
Update : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪০ অপরাহ্ণ
ছবির এই জমিই আত্বসাতের অপচেষ্টায় আছে ভাগিনা গিয়াস উদ্দিন ও তার লোকজন,। ইনসেটে অসহায় নূরু মিয়া

নরসিংদী প্রতিনিধি

পৈত্রিক সম্পত্তি ভাগিনার কাছে ভাড়া দেওয়া তা আত্বসাৎ করার পায়তারা করছেন বলে মামা নূরুল ইসলাম নূরু মিয়ার পুত্র স্বপন মিয়া মাধবদী থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। মামার সম্পত্তি দখলে রেখে ভাগিনা নিজের বলে দাবী করছেন। এমনই ঘটনা ঘটেছে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার লাকরি পট্টি এলাকায়।

প্রায় ১০ বছর আগে ভাগিনা গিয়াস উদ্দিন তার মামা নূরু মিয়ার কাছ থেকে সাড়ে ৫ শতাংশ জমি ভূট্টা ভাঙ্গানোর কারখানা দেওয়ার জন্য ১০ বছরের চুক্তিতে ভাড়া নেয়। প্রথম দুই বছর ভাড়ার টাকা স্বাভাবিক নিয়মে দিয়ে আসলেও পরবর্তী সেই টাকা দেওয়া বন্ধ করে দেয়। ভাড়ার টাকার জন্য নূরু মিয়া তার ভাগিনাকে বার বার তাগিদ দিলেও তা কর্ণপাত না করায় নূরু মিয়া ভাগিনাকে জমি ছেড়ে দিতে বললে গিয়াস উদ্দিন সেই জমি তার নিজের বলে দাবী করে। মামার জমি আত্বসাৎ করার জন্য জমির একটি জাল দলিলও সৃজন করে বলে জানায় নূরু মিয়া। নিজের সম্পত্তির ভাগিনার অবৈধ হস্তক্ষেপ থেকে রক্ষার জন্য মামা নুরুমিয়া পাঁচদোনা বাজার বনিক সমিতির কাছে একটি লিখিত অভিযোগ দাযের করেন। নূরু মিয়ার আবেদনের প্রেক্ষিতে বাজার বণিক সমিতি গিয়াস উদ্দিন গং কে কয়েক দফা নোটিশ করলে সে তাতে সাড়া দেয়না। পরবর্তীতে বনিক সমিতির সাধারণ সম্পাদক জায়েদুর রহমান মামুন  নিজে সাক্ষাৎ করে উভয় পক্ষকে দরবারে বসার তাগিদ দেয়। পরে বিগত এক মাস পূর্বে তারা একটি দরবার বসে।  এতে  এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জেলা পরিষদের সদস্য হালিম মেম্বার উভয় পক্ষের ৬ জন আইনজীবি উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে সব দিক বিবেচনায় এনে উভয় পক্ষকে সাড়ে ৫ শতাংশ জমি সমভাবে বন্টন করে পজিশন দেখিয়ে দেন। সেই সাথে নূরু মিয়ার অংশে গিয়াস উদ্দিনের সেসব স্থাপনাসহ জিনিসপত্র আছে তা সরিয়ে নেওয়ার জন্য সময় বেধে দেয়।

বিচার মেনেও গিয়াস উদ্দিন গং দখল ছেড়ে না দেওয়ায় বিষয়টি নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনকে অবগত করানো হয়। তিনি  জেলা পরিষদের সদস্য ও মেহের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিম মেম্বার  এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিলউদ্দিন ভূইয়া বাচ্চু এবং পাঁচদোনা বনিক সমিতির জাযদুর রহমান মামুনসহ অনে কে  বিষয়টি সমাধান করে দেওয়ার দায়িত্ব দেন। হালিম মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ পূণরায় তাদেরকে নিয়ে বসেও কোন কাজ না হওয়ায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি  জি এম তালেব হোসেনকে জানালে তিনি তাদেরকে  বিচারে রায় কার্যকর করার আদেশ দেন।

গত ২৯ জানুয়ারী নুরু মিয়া তার ছেলে স্বপন মিয়া, মেয়ের জামাতা দুলাল মিয়া সীমানা প্রাচীর করা কাজ শুরু করার পর গিয়াস উদ্দিন (৫০) পিতামৃত- হাসেম মিয়া,রিপন মিয়া(৪২),পিতা- নুরু মিয়া,আউয়াল মিয়া (৫৫) পিতা- হাসিম মিয়া, শাহিন মিয়া (৩২) পিতা- নোয়াব আলী,সর্ব সাং- খিদিরপুর, মোঃ জসিম উদ্দিন (৪৫) পিতা- তমিজ উদ্দিন সাং-তুলশীপুর নরসিংদী সহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন সন্ত্রাসী এসে নুরু মিয়া ও তার পুত্র স্বপন মিয়া ও তার মেয়ের জামাই দুলাল মিয়াকে মারপিঠ করে তাড়িয়ে দেয় । এ ব্যাপারে নুরু মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে রবিবার রাতে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগটির সত্যতা স্বীকার করে পাঁচদোনা ফাড়ির ইনর্চাজ এস আই ইউসুফ জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়াহবে।

এদিকে নুরু মিয়ার জামাতা দুলাল মিয়া সোমবার নরসিংদী সদর মডেল  থানায় একই বিবাদীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ১৩৮, তাং- ০২/০২/২০২১ ইং।

এব্যাপারে গিয়াস উদ্দিনের নিকট মামার জমি জোর পূর্বক দখল করার বিষয় জানতে চাইলে তিনি গন মাধ্যমকে কোন স্ব-উত্তর দিতে পারেননি। এবং নিজের দাবী করা জমি কেন মামার কাছ থেকে ভাড়া নিলেন এর কোন প্রতি উত্তর ও দিতে পারেননি।

এলাকাবাসী  জানায় অনৈতিক ভাবে গিয়াস উদ্দিন গংরা তার মামার জমিটি জোর পূর্বক দখল করে রাখছে।

উল্লেখ্য, রেকর্ডিয়  ভাবে  পাঁচদোনা শ্রীচন্ডি মৌজাস্থত  সি এস এ জমির মালিক ছিলেন কেশব লাল সাহা,পরে তিনি জমিটি বিক্রি করেন ছাবু ব্যাপারী নামে এক ব্যাক্তির  নিকট। ছাবু ব্যাপারী সি এস এ মালিক হলে এস এ রের্কডে তার নাম লিপি বদ্দ হয় যার এস এ দাগ নং-৪৫ পরিমান ৬ শতাংশ আর এস রের্কডে দাগ  ৭৬ দাগ রেকর্ড ভুক্ত হয়। পরে ছাবু ব্যাপারী তার পুত্র নুরুর ইসলাম নুরুর নিকট জমিটি বিক্রি করলে নুরু মিয়া জমিটি খারিজ করে ভোগ দখলে থাকা অবস্থায় ভাগিনা গিয়াস উদ্দিনকে ভাড়া দেয়। ভাগিনা গিয়াস উদ্দিন ভাড়া নিয়ে আত্বসাতের চেষ্টা লিপ্ত আছেন।।  সেই সাথে মামাকে বিভিন্ন ভাবে হয়রানীসহ মারপিট ও হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা