বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছয় মহানগরে সমাবেশ করবে বিএনপি
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ছয় মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

মজিবুর রহমান সরোয়ার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি বরিশাল, ২৮ ফেব্রুয়ারি খুলনা, ১ মার্চ রাজশাহী, ৩ মার্চ ঢাকা উত্তর এবং ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

তিনি বলেন, এসব সমাবেশের আয়োজন করবে ছয় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা