রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
‘তামিম ভাইকে ফলো করতাম, উনার পর আমার নাম এসেছে ভালো লাগছে’
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

ডেস্ক নিউজ:

তার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেঞ্চুরিয়ান ছিলেন কেবল একজন-তামিম ইকবাল। ২০১৬ সালে ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০ চার আর ৫ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল।

দীর্ঘ ৯ বছর ২ মাস পর তামিমের সঙ্গে বসলেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন এই তরুণ। শনিবার শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ৫ চার আর ৯ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমন।
তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান। তামিমের সেঞ্চুরিটা মনে আছে ইমনের? বিসিবির এক ভিডিওবার্তায় বাঁহাতি এই ওপেনার জানালেন, তামিমের সেঞ্চুরি তার মনে আছে। পূর্বসূরীর সব খেলাই ফলো করেন তিনি।

পারভেজ ইমন বলেন, ‘হ্যাঁ! তামিম ভাইয়ের একশটা মনে আছে। ওমানের সঙ্গে মারছিলো। উনার সব খেলা দেখি সবসময়। তাই মনে ছিল।’

ইমন যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আজকে। ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাই প্রথম সেঞ্চুরি ছিল। তাই আমার এটা দ্বিতীয়। সবমিলিয়ে ভালো লেগেছে। ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম, উনার খেলা দেখতাম। অনেক ভালো লাগতো। উনার পরে নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে।’

ইমন একটা প্রান্ত ধরে তাণ্ডব চালিয়ে গেলেও বরাবরের মতো আরেক প্রান্তে উইকেট পড়ছিল বাংলাদেশের। তবে ইমন নিজের খেলা থেকে সরে আসেননি। মারকুটে ব্যাটিংয়েই সেঞ্চুরি তুলে নিয়েছেন।

খেলার ওই সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, ‘উইকেট যখন পড়ছিল, নিজের ইন্টেন্ট পরিবর্তন না করার চেষ্টা করছিলাম। আমি নিজের শক্তির জায়গার জন্য অপেক্ষা করছিলাম। এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। একপাশ থেকে উইকেট পড়ছে তাই আমাকে ক্যারি করতে হবে। ক্যারি করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত করতে পেরেছি।’

সূত্র: জাগোনিউজ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা