সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে এমপি হতে পারেন লাকসামের গুম পরিবারের সদস‍্য শাহনাজ আক্তার রানু
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে এবার নাম এসেছে র‌্যাবের হাতে গুম হওয়া লাকসাম পৌরসভা বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজের সহধর্মিনী শাহনাজ আক্তার রানুর।

একটি বিশ্বস্ত সূত্রের মাধ‍্যমে জানা গেছে, শাহনাজ আক্তার রানুর পরিবারের সদস্যরা তাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে এবার দেখতে চান। শাহনাজ আক্তার রানু একটি গুম পরিবারের সদস্য। তার গুম হওয়া স্বামী হুমায়ুন কবির পারভেজ ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপির একনিষ্ঠ অকুতোভয় সৈনিক। যিনি ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর এলাকা থেকে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুসহ র‌্যাবের হাতে আটক হয়ে গুম হন। যার খোঁজ আজও মেলেনি।

এছাড়াও শাহনাজ আক্তার রানু ২০১৫ সালের ৩০ ডিসেম্বর লাকসাম পৌরসভা থেকে মেয়র নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাকে বিভিন্ন কৌশলে সামান্য ভোটের ব‍্যবধানে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। শাহনাজ আক্তার গত দেড় দশক ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে কাজ করেছেন। ওই আসনের অন্তত তিনটি ওয়ার্ডে সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া গুমের বিরুদ্ধে ঢাকায় বিভিন্ন সেমিনার, প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে ব‍্যাপক আলোচিত হয়ে উঠেন শাহনাজ আক্তার।

এছাড়াও তিনি বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লাকসাম ও ঢাকায় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া ছাড়াও বিএনপির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁর একমাত্র ছেলে শাহরিয়ার কবির রাতুল লাকসামে বিএনপির কমিটিতে যুক্ত হন। তিনি লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।

এবার কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তার ছেলে শাহরিয়ার কবির রাতুল। গুম পরিবারের দাবী, বিএনপির জন্য এই পরিবারের অনেক ত্যাগ রয়েছে। শাহনাজ আক্তারের স্বামী গুম হয়েছেন এবং তিনি গত ১৩ বছর ধরে বিএনপির রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছেন। আশা করি দল ওই গুম পরিবারকে মূল্যায়ন করবে। এমনটাই আশা করছেন গুম পরিবারের সদস‍্যরা।

এদিকে, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, একটি গুম পরিবারের সদস্য হিসেবে শাহনাজ আক্তার রানুকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী নির্বাচিত করে ওই গুম পরিবারকে মূল‍্যায়ন করবেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা