সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৭:৫৪ অপরাহ্ণ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানে মো: সাহেদ (ফাইল ফটো)

ডেস্ক রির্পোট

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগের মামলায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানে মো: সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুটি পৃথক মামলায় এই আদেশ দেয় আদালত। ৩ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করে মাসুদ এন্টারপ্রাইজ।

পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে মো. সাহেদ পলাতক রয়েছেন।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৩ জুলাই ২০২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা