সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
বিদেশ গমনে করোনা সনদ বাধ্যতামূলক
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১২:২১ অপরাহ্ণ

ডেস্ক রির্পোট

বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে এই আদেশ কার্যকর হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পালন করতে অনুরোধ করা হয়েছে। নির্দেশনাগুলো হল- যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন। নমুনা দেওয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।

কোভিড টেস্ট করানোর জন্য ১৬টি সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোস্যাল মেডিসিন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, বগুডা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৮জুলাই ২০২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা