সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
জামিন নামঞ্জুর, কারাগারে সাবরিনা
Update : সোমবার, ২০ জুলাই, ২০২০, ৯:৪০ পূর্বাহ্ণ
ফাইল ফটো

জোনাকী ডেস্ক

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি মামলায় গ্রেফতারকৃত জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) ঢাকার মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। আদালতে সাবরিনা চৌধুরীর পক্ষে শুনানির করেন আইনজীবী শরিফুজ্জামান তুহিন।

এর আগে দুই দফা রিমান্ড শেষে সোমবার ডা. সাবরিনাকে আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবরিনাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক লিয়াকত আলী।

অন্যদিকে সাবরিনার পক্ষে আব্দুস সালামসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসা ডা. সাবরিনা জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীর স্ত্রী। সে কারণে সাবরিনা আরিফ চৌধুরী নামেই পরিচিত।

করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে এক ভুক্তভোগীর করা এই মামলায় গ্রেফতার হয়ে সাবরিনার স্বামী আরিফুল বর্তমানে কারাগারে আছেন। গত ১২ জুলাই দুপুরে সাবরিনাকে হাসপাতাল থেকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তেজগাঁও থানার এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়, “ডা. সাবরিনা শারমিন হুসাইন সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়্যারম্যান হিসেবে কর্মরত ছিলেন। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়া এবং অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এ কারণে তাকে পুলিশ গ্রেফতার করেছে।”

গ্রেফতারের পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে দ্বিতীয় দফায় গত ১৭ জুলাই আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আজ কারাগারে পাঠানো হলো।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২০জুলাই ২০২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা