শিরোনাম :
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ভিপি নুরকে
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫৮ অপরাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট:
ধর্ষণ মামলায় ধর্ষকের সহযোগী হিসেবে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি বলেন, ‘লালবাগ থানার মামলায় ঢাবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি কার্যালয়ে রাখার বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, গ্রেফতার নুরকে ডিবি কার্যালয়ে রাখা হবে। জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে। এরপর তাকে আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
সূত্র: জাগোনিউজ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা